প্রশিক্ষণ কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্য অধিকার আইন নিয়ে সচেতনতা সৃষ্টি করতে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় গতকাল বুধবার এক প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। উপজেলা প্রশাসন ও তথ্য কমিশন এই আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) মো. তামিম আল ইয়ামীন। উপস্থিত ছিলেন তথ্য কমিশনার গোলাম রহমান, তথ্য কমিশনের পরিচালক ভূঁইয়া মো. আতাউর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক চৌধুরী প্রমুখ।