প্রশিক্ষণ কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের ফটোসাংবাদিকদের নিয়ে তিন দিনের প্রশিক্ষণ কর্মশালা গতকাল শেষ হয়েছে। বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) পরিচালক (অধ্যয়ন ও প্রশিক্ষণ) আনোয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ।