প্রশিক্ষণ কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে গতকাল সোমবার ই-ফাইলিং বিষয়ে দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের আইসিটি সম্মেলন কক্ষে সকাল ১০টার দিকে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া। জেলা ও উপজেলা পর্যায়ের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, সহকারী কমিশনার, ভূমি অফিস, শিক্ষা অফিস, সড়ক ও জনপথ অফিসে কর্মরত মোট ২৫ জন অংশ নিচ্ছেন। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এরাদুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন আইসিটি শাখার সহকারী কমিশনার মো. মতিউর রহমান খান, সহকারী কমিশনার সজল চন্দ্র শীল প্রমুখ।