প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘চালালে গাড়ি সাবধানে, বাঁচবে সবাই প্রাণে’ প্রতিপাদ্য সামনে রেখে চুয়াডাঙ্গায় গতকাল বুধবার পেশাজীবী মোটরযানচালকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা ড্রাইভিং স্কুলে অনুষ্ঠিত কর্মশালায় বিআরটিএ চুয়াডাঙ্গা-মেহেরপুর সার্কেলের সহকারী পরিচালক (প্রকৌশল) শেখ আশরাকুর রহমান সভাপতিত্ব করেন। প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা হাকিম মো. জসিম উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালক (প্রকৌশলী) জিয়াউর রহমান। চুয়াডাঙ্গা প্রতিনিধি