প্রশিক্ষণ কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল রোববার খাদ্যভিত্তিক ফলিত পুষ্টিবিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ প্রশিক্ষণের আয়োজন করেছে। এতে বিভিন্ন শিক্ষক, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বেসরকারি সংস্থার প্রতিনিধি, কৃষক-কৃষাণীসহ মোট ৬০ জন অংশ নেন। এতে প্রশিক্ষক ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শোয়েব আহমদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম। ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি