প্রশিক্ষণ কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরে প্রেসক্লাব মিলনায়তনে সাম্প্রতিক আইনবিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ লিগ্যালএইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) আয়োজনে এ কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য দেন সংস্থাটির যশোরের সমন্বয়কারী মো. ইসহক। কর্মশালা পরিচালনা করেন ব্লাস্ট যশোরের আইন কর্মকর্তা মোস্তফা হুমায়ুন কবির। প্রশিক্ষক হিসেবে ছিলেন ব্লাস্ট যশোরের জেলা কর্মসূচি কর্মকর্তা সালেহা বেগম এবং জ্যেষ্ঠ আইনজীবী কাজী ফরিদুল ইসলাম। কর্মশালায় ২৫ জন আইনজীবী অংশ নেন।