প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরায় সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও মিডিয়ার কর্মীদের নিয়ে শিশু পাচার প্রতিরোধ ও মানব পাচার আইন-২০১২ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে শহরের একটি অভিজাত হোটেলের মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির প্রকল্প সমন্বয়ক মালিহা সুলতানা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির আঞ্চলিক সমন্বয়কারী এ বি এম মহিদ হোসেন, মহিলা আইনজীবী সমিতির প্রতিনিধি নাছিমা খাতুন, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সাতক্ষীরার প্রতিনিধি সাকিবুর রহমান প্রমুখ।