প্রশিক্ষণ কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পশিক্ষা ও চর্চাকেন্দ্র বাউলা অন্তরের উদ্যোগে সিলেটে সাত দিনব্যাপী ধামাইল প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শহরের মিউজিয়াম অব রাজাসে গতকাল শনিবার বিকেলে কর্মশালার উদ্বোধন হয়। এতে সিলেটের প্রবীণ ধামাইলশিল্পী ও গবেষকেরা এ কর্মশালায় প্রশিক্ষণ দেবেন। উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন বাউল-গবেষক সুমনকুমার দাশ ও খেলাঘর সিলেটের সংগঠক তুহিনকান্তি ধর। আয়োজক সংগঠনের আহ্বায়ক বিমান তালুকদারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন জাহাঙ্গীর আলম। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন মো. জাকির হোসেন।