প্রশিক্ষণ কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের মানবাধিকার সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা গতকাল বৃহস্পতিবার ইএসডিওর গোবিন্দনগর চেতনা বিকাশকেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস প্রধান অতিথি ছিলেন। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম এই কর্মশালার আয়োজন করে। ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দৈনিক লোকায়ন-এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মুহম্মদ শহীদ উজ জামান, ফোরামের নির্বাহী পরিচালক খায়রুজ্জামান কামাল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বদরুল ইসলাম প্রমুখ। কর্মশালায় জেলার ২০ জন সাংবাদিক অংশ নেন। ঠাকুরগাঁও প্রতিনিধি