প্রশিক্ষণ কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীতে দলিত, হরিজন ও বেদে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ৫০ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গতকাল রোববার শুরু হয়েছে। সকালে জেলা সমাজসেবা কার্যালয় চত্বরে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জাকীর হোসেন। এতে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আবদুস সোবহান। বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এ এম রফিকুন্নবী, জেলা রেজিস্ট্রেশন কর্মকর্তা আবদুর রাজ্জাক প্রমুখ। আবদুস সোবহান জানান, এই কর্মশালায় বিভিন্ন উপজেলা থেকে দলিত, হরিজন ও বেদে জনগোষ্ঠীর ৫০ জন অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারীরা কম্পিউটার, টেলিভিশন, ফ্রিজ, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র মেরামতসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিয়ে আত্মকর্মসংস্থানমূলক কাজে নিয়োজিত হতে পারবেন।