প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বাড়ি বসে বড়লোক’ এ স্লোগানে ঝিনাইদহে দুই দিনের অনলাইন আউটসোর্সিং প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। গতকাল বুধবার সকালে সদর উপজেলা পরিষদের মিলনায়তনে এর উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আলিম। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় বেসরকারি সংগঠন টিএমএসএস এ কর্মশালার আয়োজন করে। ঝিনাইদহের চার উপজেলার ৫০ জন এতে অংশগ্রহণ করছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলকার নায়ন অনুষ্ঠানে সভাপতি ছিলেন।