প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে গতকাল রোববার থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘পাঠ্যসূচি ও পাঠদান পদ্ধতি উন্নতকরণ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা। এতে বিভিন্ন অনুষদের শিক্ষকেরা অংশ নিয়েছেন। বেলা ১১টায় কর্মশালার উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. গোলাম শাহি আলম। প্রশিক্ষকের বক্তৃতা দেন নিউজিল্যান্ডের মেস্যে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক টিম জে পার্কিনসন। অধ্যাপক এ এফ এম সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালন করেন আবদুল মালেক। সিলেট প্রতিনিধি|