প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ হলো প্রথম আলো জবস আয়োজিত প্রমিত বাংলা উচ্চারণ এবং রেডিও, টেলিভিশনে সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপনাবিষয়ক চার সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। এ উপলক্ষে গতকাল বুধবার প্রথম আলো জবসের সেমিনারকক্ষে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিটিভির মহাপরিচালক ম. হামিদ। তিনি প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেওয়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২৬ শিক্ষার্থীর হাতে সনদ তুলে দেন। প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেওয়া শিক্ষার্থীদের বিভিন্ন রেডিও ও টেলিভিশনের জ্যেষ্ঠ সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপকেরা প্রশিক্ষণ দেন। সমাপনী অনুষ্ঠানে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, প্রথম আলো জবসের হেড অব অপারেশনস হুমায়রা শারমিন, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের ব্রডকাস্টার এম এ রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন