প্রশিক্ষণ কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ নারী উদ্যোক্তাদের দক্ষতা বিকাশ কর্মসূচির আওতায় পাবনার ঈশ্বরদী উপজেলায় ‘নারী উদ্যোক্তা উন্নয়ন ও ব্যবসা ব্যবস্থাপনা (মৌলিক) বিষয়ক তিন দিনের বনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল শনিবার ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে এর উদ্বোধন করা হয়। বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, মহিলা-বিষয়ক অধিদপ্তর এবং মহিলা ও শিশু-বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় পাবনার বেসরকারি সংস্থা পড়শী এ প্রশিক্ষণের আয়োজন করে। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসরকারি সংস্থা পড়শীর চেয়ারম্যান আবদুল বাতেন, বেসরকারি সংস্থা (এনজিও) গবেষক নরেশ মধু, ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল বাতেন, পড়শীর সমন্বয়কারী মালা সরকার প্রমুখ।