প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষিত বেকার নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গতকাল নওগাঁ যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণকেন্দ্রে এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশ তৃণমূল নারী উদ্যোক্তাদের সংগঠন এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের উপমহাব্যবস্থাপক আবুল বাশার। এজিডব্লিউইবির সভাপতি মৌসুমী ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আবুল কালাম আজাদ, জাহেদুল ইসলাম, মাহবুবা আরা, এ কে এম মামুনুর রশিদ। পোশাক তৈরি ও টেইলারিংয়ের ওপর দক্ষতা বাড়াতে ২৫ নারী উদ্যোক্তাকে এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।