প্রশিক্ষণ কর্মসূচি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের শাহরাস্তিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে জাতীয় সংগীত শুদ্ধভাবে পরিবেশনের ওপর প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সহযোগিতায় উপজেলার মেহের উচ্চবিদ্যালয় মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন। প্রশিক্ষণ প্রদান করেন জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ চাঁদপুর জেলা শাখার সদস্য রফিক আহম্মেদ মিন্টু, গৌরাঙ্গ সাহা ও ইয়াসমিন আক্তার।