প্রশিক্ষণ কেন্দ্রে আগুনের ঘটনায় দুটি মামলা গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার নরসিংহপুর এলাকার সিঙ্গাপুর পাইলিং সাউথ পয়েন্ট স্কিল সেন্টারে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় গতকাল বৃহস্পতিবার দুটি মামলা হয়েছে। মামলায় ওই প্রতিষ্ঠানের দুই শতাধিক প্রশিক্ষণার্থীকে আসামি করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া প্রশিক্ষণার্থীরা হলেন: সুমন, শহীদুল ও রুবেল। ওই প্রশিক্ষণ কেন্দ্র ও পুলিশ জানায়, ওই প্রতিষ্ঠানে হাজার খানেক প্রশিক্ষণার্থী বিভিন্ন কোর্সে প্রশিক্ষণ নিচ্ছেন। এসব প্রশিক্ষণার্থীর মধ্যে অনেকেই প্রশিক্ষণ শেষ করে বারবার পরীক্ষা দিয়েও উত্তীর্ণ হতে পারছেন না। প্রশিক্ষণের নামে কৌশলে অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে—এ ধারণা থেকে অনুত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের মধ্যে চাপা ক্ষোভ ছিল। এর জের ধরেই তাঁরা বুধবার রাতে তিনটি প্রশিক্ষণার্থী নিবাসে আগুন ধরিয়ে দেন।