প্রশিক্ষণ কোর্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ইনস্টিটিউট অব জার্নালিজম অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া (বিজেম) আয়োজিত ‘যোগাযোগ কৌশল ও গণমাধ্যম সম্পর্ক’ শীর্ষক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠান গত শনিবার ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক মো. শাহ আলমগীর। বিজেমের নির্বাহী পরিচালক মির্জা তারেকুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাইম ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব করপোরেট অ্যান্ড পাবলিক রিলেশনস মো. মনিরুজ্জামান, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির জনসংযোগ প্রধান ওবায়দুল্লাহ আল-জাকির এবং ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার (জনসংযোগ) নূর কামরুন নাহার। বিজ্ঞপ্তি।