প্রশিক্ষণ গোলার আঘাতে একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের সুয়ালকে অবস্থিত সেনাবাহিনীর গোলন্দাজ প্রশিক্ষণ কেন্দ্রে গতকাল বুধবার বিকেলে প্রশিক্ষণের গোলার স্প্লিন্টারের আঘাতে কাইচতলি গ্রামের ইসমাইল হোসেনের (৩২) মৃত্যু হয়েছে। নিষেধাজ্ঞা না মেনে গোপনে প্রশিক্ষণ এলাকায় ঢুকে যাওয়ায় এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। সুয়ালক ইউপির সদস্য শহীদুল ইসলাম জানান, প্রশিক্ষণ চলতে থাকায় সেনাবাহিনীর কর্তৃপক্ষ এলাকায় চিঠি দিয়ে, মাইকিং করে প্রশিক্ষণের এলাকায় না ঢোকার জন্য বলেছিল। কিন্তু নিষেধাজ্ঞা না মেনে বেশ কয়েকজন লোক সেখানে গোলার ধাতব অংশ কুড়ানোর জন্য ঢুকে পড়ে। তারা যে স্থানে ঢুকেছিল, সে স্থানের কিছু দূরে একটি প্রশিক্ষণের গোলা এসে পড়ে এবং গোলার তিনটি স্প্লিন্টার ইসমাইল হোসেনের গায়ে লাগলে সঙ্গে সঙ্গে তিনি মারা যান।