প্রশিক্ষণ দেবে মিডিয়া ফোরাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণমাধ্যম ও বিভিন্ন প্রতিষ্ঠানের ব্র্যান্ড এবং বিক্রয় ও বিপণন বিভাগে কর্মরত ব্যক্তিদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করছে বাংলাদেশ মিডিয়া ফোরাম। আগ্রহীদের প্রশিক্ষণের জন্য কোনো ফি দিতে হবে না। ১২ নভেম্বর সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে ডেইলি স্টার কার্যালয়ে প্রশিক্ষণ কর্মসূচিটি পরিচালিত হবে। গতকাল বৃহস্পতিবার তেজগাঁওয়ে চ্যানেল আই কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ কথা জানানো হয়। আগ্রহী প্রশিক্ষণার্থীরা এই প্রশিক্ষণের মাধ্যমে ‘মিডিয়া বেসিক’, ‘মিডিয়া ল্যান্ডস্কেপ’, ‘ব্র্যান্ড মার্কেটিং থ্রো মিডিয়া, ‘টিভি মিডিয়া প্লানিং অ্যান্ড বায়িং’ ও ‘মিডিয়া মার্কেটিং’ বিষয়ে জানতে পারবেন। আগ্রহী ব্যক্তিরা অনলাইনে www.bdmediaforum.com/register ওয়েবসাইটিতে গিয়ে নিবন্ধন করতে পারবেন।