প্রশিক্ষণ প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে সোসাইটি ফর উদ্যোগ ও নিরা সংস্থার মাধ্যম দিনাজপুরে হিজড়া, দলিত, হরিজন ও বেদে সম্প্রদায়ের মোট ১৫০ জন সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। দিনাজপুরের জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী গতকাল মঙ্গলবার তাঁদের হাতে সনদ ও আর্থিক সহায়তা তুলে দেন। গতকাল মঙ্গলবার শিশু একাডেমী মিলনায়তনে সনদ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক স্টিফেন মুর্মু। বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. তৌফিক ইমাম ও জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মো. সাইফুল আলম। স্টিফেন মুর্মু জানান, সোসাইটি ফর উদ্যোগ এবং নিরা সংস্থার মাধ্যমে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হয়।