প্রশিক্ষণ বিরতি দিয়ে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষকসহ কর্মকর্তা-কর্মচারীরা প্রায় ১০ মাস ধরে বেতন না পাওয়ায় গতকাল সোমবার প্রশিক্ষণ বিরতি কর্মসূচি পালন করেছেন। আজ মঙ্গলবার সকাল নয়টা থেকে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে ৭২ ঘণ্টার লাগাতার অনশন কর্মসূচি পালন করবেন প্রশিক্ষকসহ কর্মকর্তা-কর্মচারীরা।