প্রশিক্ষণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটে (জিটিআই) গতকাল মঙ্গলবার ছয় দিনব্যাপী ‘উন্নয়ন সাংবাদিকতা’ শীর্ষক প্রশিক্ষণ শুরু হয়েছে। জিটিআই সম্মেলনকক্ষে সকাল ১০টার দিকে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জিটিআইয়ের পরিচালক অধ্যাপক মাছুমা হাবিবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য মো. রফিকুল হক প্রধান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক কাজী আখতার উদ্দিন আহমেদ ও চ্যানেল আইয়ের বার্তাপ্রধান শাইখ সিরাজ। প্রশিক্ষণে বিভিন্ন পত্রিকার ২০ জন সাংবাদিক অংশ নিয়েছেন।