প্রশিক্ষণ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের বদরগঞ্জে গ্রামপুলিশ সদস্যদের তিন দিনব্যাপী ‘পুলিশ ও প্রতিরক্ষা’বিষয়ক অবহিতকরণ প্রশিক্ষণ শুরু হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় ইউএনওর সভাকক্ষে ওই প্রশিক্ষনের উদ্বোধন করেন রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার) সুলতানা পারভিন। প্রশিক্ষণ দেন ইউএনও খন্দকার ইসতিয়াক আহমেদ ও বদরগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান। এতে উপজেলার ১০টি ইউনিয়নের ১০০ জন গ্রামপুলিশ সদস্য অংশ নেন।