প্রশিক্ষণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় ১৪ দিনব্যাপী নারীদের নকশিকাঁথা-বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে গত সোমবার বিকেলে আধুলি গ্রামের মন্দির প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রদীপ কুমার দেব। তিনি বলেন, গ্রামীণ নারীদের কুটিরশিল্পে সম্পৃক্তকরণ এবং তাঁদের স্বাবলম্বী করাই এ প্রশিক্ষণের লক্ষ্য। প্রশিক্ষণে পলাশ ইউনিয়নের চারটি গ্রামের ৪৫ জন নারী অংশ নিয়েছেন। পরে তাঁদের সনদ ও সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা হবে।