প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ইউপি নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল সকাল ১০টায় উপজেলার ধানগড়া মডেল উচ্চবিদ্যালয়ে এ প্রশিক্ষণ শুরু হয়। জেলা নির্বাচন কর্মকর্তা আবদুর রহিমের সঞ্চালনায় এতে বক্তব্য দেন পুলিশ সুপার মিরাজ উদ্দিন, নওগাঁ জেলা নির্বাচন কর্মকর্তা হুমায়ন কবীর, ইউএনও ইকবাল আখতার, উপজেলা নির্বাচন কর্মকর্তা উজ্জ্বল কুমার রায় প্রমুখ। প্রথম দিনের প্রশিক্ষণে ৫৫ জন প্রিসাইডিং কর্মকর্তা, ৩৫২ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও ৬৫১ জন পোলিং কর্মকর্তা অংশ নেন। রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত উপজেলার পাঁচজন কর্মকর্তা প্রশিক্ষণে উপস্থিত ছিলেন। ২২ মার্চ উপজেলার নয়টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।