প্রশিক্ষণ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে গতকাল সোমবার আর্থসামাজিক উন্নয়ন বিষয়ে পাঁচ দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ প্রশিক্ষণ হচ্ছে। সমাজসেবা কার্যালয় ও স্বেচ্ছাসেবী সংস্থার ৩০ জন ঋণগ্রহীতা সদস্য এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। গতকাল সকাল ১০টায় প্রশিক্ষণের উদ্বোধন করেন পীরগঞ্জের ইউএনও এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মো. জিয়াউল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন যুব উন্নয়ন কর্মকর্তা জুলফিকার আলী ও ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা মদন কুমার রায়।