প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তৃণমূল পর্যায়ে প্রতিভাবান ফুটবল খেলোয়াড় গড়ে তুলতে ঠাকুরগাঁওয়ে পাঁচ দিন মেয়াদি এক ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড়মাঠে প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান। জাতীয় ক্রীড়া পরিষদ ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) যৌথভাবে এর আয়োজন করে। সভাপতিত্ব করেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমান চৌধুরী। বক্তব্য দেন উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি প্রবীর গুপ্ত, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সদস্য সৈয়দ মমিনুল হক প্রমুখ।