প্রশিক্ষণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে গতকাল শুক্রবার থেকে ‘স্বরশৈলী’ আবৃত্তি চর্চাকেন্দ্রের ২৮তম ব্যাচের ছয় মাসব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। সকাল ১০টায় সংগঠনটির শহরের নূরপুরের কার্যালয়ে এ প্রশিক্ষণ শুরু হয়। সংগঠনের পরিচালক মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আবৃত্তি বিষয়ে আলোচনা করেন সাহিত্যিক আনওয়ারুল ইসলাম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উমর ফারুক, আবৃত্তিশিল্পী মাহমুদুন্নবী, সাহিত্যিক স্বাত্বিক শাহ আল মারুফ প্রমুখ। প্রশিক্ষণে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৬০ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন।