প্রশিক্ষণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের ব্যবস্থাপনায় জাতীয় ক্রীড়া পরিষদের সহযোগিতায় তৃণমূল পর্যায় থেকে বাছাই করা খেলোয়াড়দের প্রশিক্ষণ কর্মসূচির আওতায় পঞ্চগড়ে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী রোলার স্কেটিং প্রশিক্ষণ। গতকাল শনিবার বিকেলে সিরাজুল ইসলাম স্টেডিয়ামে ওই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ গোলাম আজম। সভাপতিত্ব করেন রোলার স্কেটিং ফেডারেশনের সম্পাদক আহমেদ আসিফুল হাসান। বক্তব্য দেন বিভাগীয় ক্রীড়া সংস্থার সহসভাপতি আব্বাস আলী, স্কেটিং প্রশিক্ষক আশরাফুল আলম প্রমুখ।