প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরে ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিষয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ গতকাল মঙ্গলবার শুরু হয়েছে। প্রশিক্ষণের পরিচালক ও জেলা প্রশাসক খলিলুর রহমান এর উদ্বোধন করেন। প্রশিক্ষণে সমন্বয়ক হয়েছেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এনামুল হক। এতে সফটওয়্যার পরিচিতি, তথ্য ব্যবস্থাপনা, বাজেট পরিকল্পনা, আর্থিক পরিকল্পনা, বাজেট তৈরি, টেন্ডার ও সম্পদ ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও ছিলেন স্থানীয় সরকার বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তৌফিক আল মাহমুদ, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী ওয়াজেদ আলী ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নায়রুজ্জামান।