প্রশিক্ষণ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের ব্যবস্থাপনায় জাতীয় ক্রীড়া পরিষদের সহযোগিতায় তৃণমূল পর্যায় থেকে বাছাই করা খেলোয়াড়দের প্রশিক্ষণ কর্মসূচির আওতায় পঞ্চগড়ে শুরু হয়েছে সাত দিনব্যাপী সাইক্লিং প্রশিক্ষণ। গতকাল শুক্রবার বিকেলে সিরাজুল ইসলাম স্টেডিয়ামে ওই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক অমল কৃষ্ণ মণ্ডল। অনুষ্ঠানে ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. সায়খুল ইসলাম ও সাইক্লিং প্রশিক্ষক জাহাঙ্গীর আলম বক্তব্য দেন। পরে প্রধান অতিথি জেলা প্রশাসক ১০ দিনব্যাপী ভলিবল প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ঘোষণা করেন।