প্রশিক্ষণ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইল সদর উপজেলা মিলনায়তনে গতকাল মঙ্গলবার তিন দিনব্যাপী তৃণমূলের তথ্য জানালাবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। জেলার ৩৯টি ইউনিয়ন পরিষদ (ইউপি) থেকে দুজন করে উদ্যোক্তা এ কর্মশালায় অংশ নিচ্ছেন। জেলা প্রশাসক হেলাল মাহামুদ শরীফ কর্মশালার উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহম্মদ সিদ্দিকুর রহমান। বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাম্মাত নাছিমা খাতুন।