প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেক অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের উদ্যোগে ‘বায়োসেফটি অ্যান্ড বায়োসিকিউরিটি ইন ল্যাবরেটরি ডায়াগনোসিস অ্যান্ড রিসার্চ’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের এক নম্বর একাডেমিক ভবনের ইউআরপি ডিসিপ্লিনের লেকচার থিয়েটারে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ফায়েক উজ্জামান। তিনি বলেন, মানবদেহের জন্য ব্যাকটেরিয়ার প্রয়োজন আছে, আবার এই ব্যাকটেরিয়া ক্ষতিও করে। যাঁরা বিজ্ঞান চর্চা করেন, তাঁদের ল্যাবেও কাজ করতে হয়। গবেষণার কাজে যাতে দেহের ক্ষতি না হয়, তার জন্য জেলায় জেলায় ল্যাবে যাঁরা কাজ করেন, তাঁদের সচেতন করতে হবে।