প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর মহাদেবপুরে গ্রামীণ নারী উদ্যোক্তাদের দক্ষতা বিকাশে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে গতকাল রোববার উপজেলা পরিষদের কেন্দ্রীয় পাঠাগারে এ কর্মশালার উদ্বোধন করা হয়। ৩০ জন নারী উদ্যোক্তা এতে অংশ নিচ্ছেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা আমেনা খাতুনের সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশ উইমেন চেম্বারের প্রতিনিধি পারভীন আকতার ও নারী নেত্রী হাসিনা বিশ্বাস। নারী উদ্যোক্তাদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছেন মহিলাবিষয়ক অধিদপ্তরের জ্যেষ্ঠ প্রশিক্ষক নজরুল ইসলাম ও তাছলিমা আনোয়ার।