প্রশিক্ষণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ছাতক উপজেলায় ভূমিসেবা বিষয়ে চার দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। উপজেলার বিভিন্ন ভূমি কার্যালয়ের কর্মকর্তারা এতে অংশ নিয়েছেন। উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে গতকাল এই প্রশিক্ষণের উদ্বোধন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামানের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) শেখ হাফিজুর রহমানের সঞ্চালনায় প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপসচিব (ন্যাশনাল কনসালট্যান্ট প্রকল্প) এনামুল কবির, নির্বাহী হাকিম নিজাম উদ্দিন প্রমুখ।