প্রশিক্ষণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গতকাল সোমবার সকাল থেকে ১৫ দিনব্যাপী আইসিটি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) এই প্রশিক্ষণের আয়োজন করে। সরাইল উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (ইউআইটিআরসিই) মিলনায়তনে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম উম্মে ইসরাত। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান, প্রশিক্ষক মো. মারুফ খান, সালাউদ্দিন প্রমুখ। সরাইল, সদর, আশুগঞ্জ ও নাসিরনগর উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার ৪৮ জন শিক্ষক এ প্রশিক্ষণে অংশ নিয়েছেন।