প্রশিক্ষণ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের গুরুদাসপুরে নারীর সক্ষমতা বৃদ্ধিবিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ গতকাল মঙ্গলবার শুরু হয়েছে। স্থানীয় সরকার বিভাগের রাজশাহী বিভাগীয় কর্মকর্তা মো. আমিনুল ইসলাম ওই কর্মশালার উদ্বোধন করেন। এতে ইউনিয়ন, পৌরসভা ও উপজেলার নির্বাচিত ২২ জন নারী জনপ্রতিনিধি অংশ নেন। উপজেলা মিলনায়তনে বেলা ১১টায় শুরু হওয়া ওই কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন আক্তার। বক্তৃতা করেন স্থানীয় সরকার বিভাগের নাটোর কার্যালয়ের উপপরিচালক মো. সারোয়ার বারী, সহকারী কমিশনার (ভূমি) মো. মোবারক হোসেন, মহিলাবিষয়ক কর্মকর্তা মোছা. নিলুফা ইয়াসমিন প্রমুখ।