প্রশিক্ষণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে নারী জনপ্রতিনিধিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে কর্মশালা উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জাকীর হোসেন। নীলফামারী জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এ এম রফিকুন্নবী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাবেত আলী প্রমুখ। প্রশিক্ষণে সদর উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার নারী জনপ্রতিনিধিরা অংশ নেন। নীলফামারী প্রতিনিধি|