প্রশিক্ষণ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালী প্রেসক্লাবের সহযোগিতায় সাংবাদিকদের তিন দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল পটুয়াখালী প্রেসক্লাব ভবনের ড. আত্হার উদ্দিন মিলনায়তনে প্রশিক্ষণ শুরু হয়। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের এ প্রশিক্ষণের আয়োজন করে। সকাল ১০টায় প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জির সভাপতিত্বে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক অমিতাভ সরকার। প্রশিক্ষণে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার জেলায় কর্মরত ৩৫ জন সাংবাদিক অংশ নিচ্ছেন।