প্রশিক্ষণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে নারী উদ্যোক্তা তৈরির জন্য সাত দিনব্যাপী মৌলিক সেলাই ও বিউটিফিকেশন প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল রোববার দুপুরে নীলফামারী বণিক সমিতি ভবনে ওই প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জাকীর হোসেন। শিল্প ও বণিক সমিতির সভাপতি এস এম সফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব ও নারী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির পরিচালক কফিল উদ্দিন, একই মন্ত্রণালয়ের উপসচিব এ জাফর সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।