প্রশিক্ষণ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় গলদা চিংড়ির একক ও মিশ্র চাষ প্রশিক্ষণ শুরু হয়েছে। স্বাদু পানির চিংড়ি চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় গতকাল রোববার সকালে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ শাহ। রায়গঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আলতাব হোসেন চৌধুরী, প্রশিক্ষণার্থীদের মধ্যে লুৎফর রহমান প্রমুখ। প্রথমবারের মতো আয়োজিত এই প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার ২৫ জন মৎস্যচাষি অংশ নিয়েছেন।