প্রশিক্ষণ শুরু ২৮ সেপ্টেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৮ সেপ্টেম্বর থেকে সারা দেশে আওয়ামী লীগের পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মসূচি শুরু হবে। ঈদুল আজহার আগ পর্যন্ত দেশের ৩৫ জেলায় এ প্রশিক্ষণ চলবে। শুরুতে এসব জেলার এক হাজার ৫০০ ‘মাস্টার ট্রেইনার’কে প্রশিক্ষণ দেওয়া হবে। পরবর্তী সময়ে এসব মাস্টার ট্রেইনার এবং আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি সারা দেশে আওয়ামী লীগের ছয় লাখ পোলিং এজেন্টকে প্রশিক্ষণ দেবে। এ কর্মসূচি শুরু হবে ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলা থেকে।
গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সাবের হোসেন চৌধুরীর পরীবাগের বাসায় এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে সাবের হোসেন চৌধুরীকে প্রধান করে একটি প্রশিক্ষণ কমিটিও গঠন করা হয়েছে। বৈঠকে উপস্থিত আওয়ামী লীগের উপকমিটির একাধিক সহসম্পাদক বিষয়টি নিশ্চিত করেছেন। বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সহসম্পাদক আইনজীবী রিয়াজুল কবির কাওছার, বাহাদুর বেপারী, মারুফা আক্তার, গোলাম রব্বানী, সাজ্জাদ হোসেন, বিপ্লব বড়ুয়া, জাকির হোসেন প্রমুখ।