প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় নারী উন্নয়ন ফোরামের সদস্যদের দুই দিনব্যাপী সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ গতকাল শুক্রবার শেষ হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নারী ভাইস চেয়ারম্যান মাকসুদা আক্তারের সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মনিকা আক্তার প্রমুখ। এতে ৩৮ জন নারী জনপ্রতিনিধি অংশ নেন। মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি