প্রশিক্ষণ শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দুই দিনব্যাপী কেঁচো সার ও ফলবাগান ব্যবস্থাপনাবিষয়ক কৃষক প্রশিক্ষণ গতকাল মঙ্গলবার শেষ হয়েছে। এ প্রশিক্ষণে উপজেলার ৩০ জন কৃষক ও কিষানি অংশ নেন। গতকাল সমাপনী দিনে অংশগ্রহণকারী লোকজনের মধ্যে সনদ বিতরণ করেন উপজেলা কৃষি কর্মকর্তা এইচ এম মনিরুজ্জামান। সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের আওতায় গত সোমবার উপজেলা কৃষি কার্যালয়ের উদ্যোগে কার্যালয়ের সম্মেলনকক্ষে প্রশিক্ষণ শুরু হয়েছিল।