প্রশিক্ষণ শেষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ‘আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশ বাহিনীর ভূমিকা’ শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ গতকাল বুধবার বিকেলে শেষ হয়েছে। সমাপনী দিনে উপজেলা পরিষদের সভাকক্ষে প্রশিক্ষণে অংশগ্রহণকারী গ্রাম পুলিশদের মধ্যে সনদ বিতরণ করেন ইউএনও এ জেড এম শরীফ হোসেন। জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) উদ্যোগে উপজেলা প্রশাসন এ প্রশিক্ষণের আয়োজন করে। এতে ৬৮ জন গ্রাম পুলিশ অংশ নেন।