প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের উদ্যোগে ‘প্রকৃতির সঙ্গে শিশুদের বসবাস’ স্লোগান নিয়ে শুরু হওয়া তিন দিনব্যাপী শীতকালীন প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। গতকাল শনিবার পৌর শহরের ভাদুঘর ঋষিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার থেকে ওই বিদ্যালয়ে কর্মশালা শুরু হয়। শেষ দিনে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান। এতে আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ মো. মনির হোসেন, চিত্রশিল্পী আসাদুর রহমান, বিশিষ্ট সাংবাদিক বিশ্বজিৎ পাল প্রমুখ। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি