প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিবেদন লেখা ও সম্পাদনা’ শীর্ষক চার দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. গোলাম শাহি আলম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন। প্রশিক্ষণের পরিচালক এ এফ এম সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, প্রক্টর ও চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে বিভিন্ন বিভাগের প্রভাষক ও সহকারী অধ্যাপকসহ ২৩ জন অংশ নিয়েছিলেন।