প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ
নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোরের (ইএমই সেন্টার অ্যান্ড স্কুল) নতুন রিক্রুটদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে সেনানিবাসের শহীদ ক্যাপ্টেন নূরুল আবসার প্যারেড গ্রাউন্ডে এ কুচকাওয়াজ হয়। প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মাসুদ রাজ্জাক। গত বছরের ২৪ জানুয়ারি শুরু হওয়া এ প্রশিক্ষণে ৩০ নারীসহ ১০৬ জন নতুন সৈনিক দক্ষতার সঙ্গে তাঁদের প্রশিক্ষণ সমাপ্ত করেন। প্রশিক্ষণে শ্রেষ্ঠ রিক্রুট হওয়ার গৌরব অর্জন করেন কনক কুমার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল হোসেন, ইএমই সেন্টার অ্যান্ড স্কুলের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল আবু তাহের, ওই সেন্টারের প্রধান প্রশিক্ষক কর্নেল শওকত হোসেনসহ সৈনিক পরিবার ও সুধীজন।