প্রশিক্ষণ সমাপ্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে পাঁচ দিনের ক্রিকেট প্রশিক্ষণ ক্যাম্প গত বৃহস্পতিবার শেষে হয়েছে। গত ২৭ ডিসেম্বর থেকে ক্লেমন-রাজশাহী ক্রিকেট একাডেমি এই ক্যাম্পের আয়োজন করে। শতাধিক প্রশিক্ষণার্থী স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেয়। এতে প্রধান প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক কোচ ও বিপিএলের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানসের প্রধান কোচ সালাউদ্দিন। পেস বোলারদের জন্য প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক সদস্য হাসিবুল হোসেন। এ ছাড়া উইকেট কিপিং প্রশিক্ষক হিসেবে ছিলেন বিকেএসপির কোচ গোলাম মতুর্জা।